ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনবো

বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার আশা প্রকাশ করেছেন
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনবো ছবি : সংগৃহীত

বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার আশা প্রকাশ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এমনটা জানান তিনি।

পোস্টে তিনি বলেন, আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আর আমাদের গোলামির শেকল পরিয়ে রাখতে পারবে না। তাদের দিক থেকে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। 

সিস্টেমের ভেতরে থাকা গোলাম এজেন্টদের দিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প নিতে পদে পদে বাঁধা সৃষ্টি করা হয়েছে। ফলে ৮ মাস+ লেগে গেছে প্রকল্প পাশ করতেই। এখন যখন বাস্তবায়নের পথে তখন এদের পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে। 

তিনি উল্লেখ করেন, আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এর থেকে এডভান্স প্রশিক্ষণ পান। আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরো এডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন। 

তিনি আরও জানান, কখনও আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ। আমাদের ভৌগলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা