ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন আহত, এলাকায় আতঙ্ক

বগুড়ার গাবতলী উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মো. আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক।
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন আহত, এলাকায় আতঙ্ক ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মো. আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।

রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরো ২-৩ জন সহযোগী পালিয়ে যান।

এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

তিনি জানান, ঘটনার সময় উপস্থিত পালিয়ে যাওয়া বাকি দুজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ককটেল তৈরির উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস