ঢাকা | |

জামালপুরে নদে ডুবে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সবশেষ মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুটির মরদেহও উদ্ধার হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
জামালপুরে নদে ডুবে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সবশেষ মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুটির মরদেহও উদ্ধার হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর এলাকায় ভেসে উঠে বৈশাখী নামের শিশুর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ পাঁচ জনের মরদেহই উদ্ধার হলো।

গত শুক্রবার ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় পাঁচ শিশু। পরে হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়।

এসময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল