ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

চট্টগ্রামে ৪৫১ জনের পরীক্ষায় ১২ জনের ক্যান্সার শনাক্ত

চট্টগ্রামে অক্টোবর মাসজুড়ে ৪৫১ নারীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ১২ জনের ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অপারেশন সম্পন্ন
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৯ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৯ সময়
চট্টগ্রামে ৪৫১ জনের পরীক্ষায় ১২ জনের ক্যান্সার শনাক্ত ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অক্টোবর মাসজুড়ে ৪৫১ নারীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ১২ জনের ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অপারেশন সম্পন্ন হয়েছে। বাকি ৯ জন অপারেশনের অপেক্ষায় আছেন। ক্যান্সার শনাক্ত হওয়া নারীদের মধ্যে সর্বোচ্চ ৭২ বছর বয়সের এবং সর্বনিম্ন ২৫ বছর বয়সের রোগী পাওয়া গেছে।

১২ জনের মধ্যে ৪০ থেকে ৫০ বছরের আছেন ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং তিনজন আছেন ৭০, ৭১ ও ৭২ বছর বয়সের নারী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিকের উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়া সহযোগিতা করেছে।

সংবাদ সম্মেলনে মেয়র শাহাদাত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি ৮ নারীর একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে থাকেন।

প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে নিরাময়ের হার ৯৫ থেকে শতভাগে আনা সম্ভব। বাংলাদেশের সমাজ ব্যবস্থা রক্ষণশীল হওয়ার কারণে অধিকাংশ নারীই তাদের সমস্যা কাউকে জানাতে চান না। কিন্তু মৃত্যুঝুঁকির বিষয়টি সামনে এনে সব নারীকে সচেতন করতে হবে। কারণ, আমরা একটি সুস্থ সমাজ চাই। মেয়র আরো বলেন, ক্যান্সার দেরিতে শনাক্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। কারণ, এর চিকিৎসা যেমন ব্যয়বহুল তেমন ঝুঁকিপূর্ণও। এ ক্ষেত্রে নারীদের রক্ষায় পুরুষেরও সচেতন হতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সহানুভূতি নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনটি প্রতিষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে ৮৫০ জন নারীকে নারী চিকিৎসকরা নিজে নিজে চেক করার কৌশল শিখিয়েছেন বলে জানানো হয়।

তার মধ্যে ৩শ আছেন নারী পুলিশ। বাকিরা শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার নারী।

সংবাদ সম্মেলনের সিএসসিআর’র চেয়ারম্যান ডা. খুরশিদ জামিল চৌধুরী, বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ডা. খন্দকার এ কে আজাদ, ডা. মাসুদ করিম, ডা. সাকেরা আহমেদ, ডা. সায়েরা বানু শিউলি প্রমুখ চিকিৎসক উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি