ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সারাদেশে প্রথম রাবির নুসরাত

দেশের ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:১৪ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৩৭ সময়
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সারাদেশে প্রথম রাবির নুসরাত ছবি : সংগৃহীত
দেশের ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। 

আজ রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাবির শিক্ষার্থীরা এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল। 

প্রকাশিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা তালিকায় থাকা ৯৯তম থেকে ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। তিনি বলেন, ‘টানা চতুর্থ বারের মতো আইন বিভাগের শিক্ষার্থীরা বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়েছেন। এবার আমাদের নুসরাত জেরিন জেনি প্রথমস্থান অর্জন করেছেন। তিনি আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি স্নাতক চূড়ান্ত পরীক্ষায়ও প্রথম হয়েছিলেন। তার এখনো মাস্টার্সের ভাইভা হয়নি। তাকে নিয়ে আমাদের এমনিই প্রত্যাশা ছিল, ভালো কিছু করবে। এছাড়া এখন পর্যন্ত মেধাতালিকায় ১৫জন শিক্ষার্থীর নাম জানা গেছে।’ 

এর আগে গত ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার, ১৪ তম পরীক্ষায় প্রথম হয়েছেন সুমাইয়া নাসরিন শামা এবং ১৫তম পরীক্ষায় প্রথম হন আশিক উজ জামান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি