ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলার নারী
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ছবি : সংগৃহীত

ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে ভুক্তভোগীর দুলাভাই জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। এছাড়াও প্রত্যেককে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়। পাশাপাশি প্রমাণ লোপাটের দায়ে আসামি মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

রায় ঘোষণার সময় প্রধান আসামী জাহাঙ্গীর ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১লা অক্টোবর বাড়িতে ভুক্তভোগী একাই বাড়িতে ঘুমাচ্ছিলো। পরে গভীর রাতে দুলাভাই জাহাঙ্গীর দরজা নক করে ভুক্তভোগীর বোনের অসুস্থতার কথা বলে। এ সময় শ্যালিকা দরজা খুললে জাহাঙ্গীর অন্যান্য আসামিরা ঘরে প্রবেশ করে তাকে পালক্রমে ধর্ষণ ও হত্যা করে। পরে ধর্ষণ ও হত্যার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া বলেন, এই রায়ের ফলে এই ধরণের সামাজিক অপরাধ কমে আসবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি