ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

১৮তম দিনে গড়ালো ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন

চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবিতে ১৮তম দিনের মতো ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন চলছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়
১৮তম দিনে গড়ালো ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন ছবি : সংগৃহীত

চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবিতে ১৮তম দিনের মতো ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন চলছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এর আগে, গতকাল বুধবার মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। দাবি পূরণের আশ্বাস না পেয়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। এ সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ