ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি সাফের জন্য ২৮ ফুটবলারের নাম জমা দিয়েছেন ডুলি ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন ট্রাম্পের জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প ১৬ হাজার রানের ক্লাবে বাবর আজম

খাগড়াছড়িতে সেনা অভিযানে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
খাগড়াছড়িতে সেনা অভিযানে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বর্মাছড়ি মুখ বাজার সংলগ্ন দেওয়ান পাড়া থেকে নদী দিয়ে পাচার করার সময়ে এসব কাঠ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানপাড়া এলাকা থেকে পাচার করার সময় কাঠগুলো উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল ও আশপাশে সেনা সদস্যের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচাকারীরা। এই অবৈধ কাঠ পাচারের সাথে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর সম্পৃক্ততার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে পাহাড়ে জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লক্ষ্মীছড়ি উপজেলার কয়েকটিস্থানে দীর্ঘদিন ধরে সশস্ত্র সন্ত্রাসী ও অবৈধ চোরাচালান কারবার চালিয়ে আসছে ইউপিডিএফ। উপজেলার বিভিন্নস্থানে নিরাপত্তা বাহিনীর নিয়মিত আভিযানিক কর্মকাণ্ড থাকায় সেনাবিরোধী অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে ইউপিডিএফ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু