ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাতে সাময়িক বন্ধের পর চলছে মেট্রোরেল

রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক চলতে দেখা গেছে। এর আগে, গতকাল রাতে
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:৮ সময়
রাতে সাময়িক বন্ধের পর চলছে মেট্রোরেল ছবি : সংগৃহীত

রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক চলতে দেখা গেছে। 

এর আগে, গতকাল রাতে আগারগাঁও থেকে শাহবাগ অংশে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এজন্য নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল। পরে রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করে। 

উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার বেলা ১১টার দিকে। তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলাচল করেছে মেট্রোরেল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি