ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির

দেশে কোনো ধরনের সারের সংকট নেই, দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা

দেশে কোনো ধরনের সারের সংকট নেই। পাশাপাশি সারের মূল্যও স্বাভাবিক রয়েছে, দামও বাড়বে না। সেই কারণে কৃষক স্বস্তিতে
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৯ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৯ সময়
দেশে কোনো ধরনের সারের সংকট নেই, দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা ছবি : সংগৃহীত

দেশে কোনো ধরনের সারের সংকট নেই। পাশাপাশি সারের মূল্যও স্বাভাবিক রয়েছে, দামও বাড়বে না। সেই কারণে কৃষক স্বস্তিতে রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

কৃষি উপদেষ্টা বলেন, এবার আমনের মৌসুমে ভালো উৎপাদন হয়েছে, এবং কৃষকও ভালো মূল্য পাচ্ছে। শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে।

তিনি আরও বলেন, আগামী ২৫ বছরের জন্য খাদ্যশস্য নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার। কৃষি জমি সুরক্ষা আইন করতে চাচ্ছে সরকার। কারণ কৃষি জমি কমে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে। তাই কৃষি জমি যেনো নষ্ট না হয়, সেই জন্য এই আইন করা হবে।

কৃষি উপদেষ্টা বলেন, খুব শীঘ্রই সারের ডিলার ও একটি নীতিমালা তৈরির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী নীতিমালা তৈরী করা হচ্ছে। যারা যোগ্য, তারাই লাইসেন্স পাবে; কোনো রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপের লাইসেন্স দেয়া হবে না বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?