ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকী মারা গেছেন। মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময়
ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকী মারা গেছেন। মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। এখন দাফনের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।

জানা গেছে, হাফেজ ত্বকী সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও বিজয়ী হন তিনি।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন এই বিশ্বজয়ী হাফেজ। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?