ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। এর আগে, তিনি এই অধিদফতরের অতিরিক্ত প্রধান
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী ছবি : সংগৃহীত

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। এর আগে, তিনি এই অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশে জারি করা হয়। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। 

এর আগে, ২০২০ সালে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ শামীম আখতার। এ পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। 

গণপূর্ত অধিদফতরের সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসে শামীম আখতারের চাকরি মেয়াদ শেষ হবে এবং অবসরে যাবেন। কিন্তু এর দুই মাসে আগেই তাকে রিজার্ভে পাঠানো হয়েছে। 

অভিযোগ আছে, প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম করেন তিনি। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন সময় অনিয়ম প্রমাণিত হলেও সেসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। যার কারণে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখোমুখিও হতে হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি