ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২ মান্দায় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, গ্রেপ্তার ২ যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ অনেকে

বন্দর নগরী চট্টগ্রামে ব্যানার টাঙানো নিয়ে গোলাগুলিতে সাজ্জাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী, অটোরিকশা চালকসহ
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ অনেকে ছবি : সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামে ব্যানার টাঙানো নিয়ে গোলাগুলিতে সাজ্জাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী, অটোরিকশা চালকসহ আধা ডজনের বেশী মানুষ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, রাতে বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি হয়।

সেখানে সাজ্জাদ নামে একজন মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় যুবদল নেতা এমদাদুল হক বাদশা বলেন, পটিয়ার তাঁতিলীগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টাঙিয়েছে। এটা নিয়েই ঝামেলা।

এতে আমাদের সাজ্জাদ মারা গেছে। আধা ডজনের বেশী মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নিহত সাজ্জাদের পিতা নিজেকে বিএনপির কর্মী দাবী করে ছেলে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন। রাত ৩টায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় আহাজারি করতে দেখা গেছে।

আহাজারি করে তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলো বিএনপি করে। যারা আমার ছেলেকে মেরেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু