ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ১২ দিন পর সেখান থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ১২ দিন পর সেখান থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

রোববার (২৬ অক্টোম্বর) সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার পোশাক কারখানাটির ভেতরে মরদেহটি পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটি মারজিয়া সুলতানা নামের একজন নারীর।

বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শিয়ালবাড়ির একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের পোশাক কারখানার ভবনে ছড়িয়ে পড়ে। পরে পোশাক কারখানার ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।

সেদিন রাতে মরদেহগুলো ঢামেক হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ১৯ অক্টোবর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা