ঢাকা | |

স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচালে তৎপর: ফারুক

ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।রোববার
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচালে তৎপর: ফারুক ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রোববার (২৫ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দ-কে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ