ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে রাজধানীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টা
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা ছবি : সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে রাজধানীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টা ২৩ মিনিটের দিকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই হামলা হয়। তবে তিনি অক্ষত রয়েছেন।

ঘটনার দশ মিনিট পর রাত ৮টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনিই এ তথ্য তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ন টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি, দোয়া করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। প্রতিষ্ঠার ৮ মাসের মাথায় গত বৃহস্পতিবার বাগছাসকে বিলুপ্ত করে 'জাতীয় ছাত্রশক্তি' গঠন করা হয়। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

এদিকে, আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে রাত ৯টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি