ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

শিগগিরই নতুন প্রাণী আসছে চিড়িয়াখানায়: প্রাণিসম্পদ উপদেষ্টা

শিগগিরই জাতীয় চিড়িয়াখায় নতুন প্রাণী আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১ সময়
শিগগিরই নতুন প্রাণী আসছে চিড়িয়াখানায়: প্রাণিসম্পদ উপদেষ্টা ছবি : সংগৃহীত

শিগগিরই জাতীয় চিড়িয়াখায় নতুন প্রাণী আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। 

ফরিদা আখতান বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় এবং বিনোদনমূলক।

দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে প্রাণিসম্পদ উপদেষ্টা  বলেছেন, অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্যক্ত করে থাকেন। কোনো প্রাণীকে যেন উত্যক্ত করা না হয়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা এবং একইসাথে দর্শনার্থীদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। 


তিনি বলেন, চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে। চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান উপদেষ্টা। চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণি সম্পর্কে জ্ঞান অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা