ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায়
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে ছবি : সংগৃহীত

ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় ৩ লাখ জেলে। মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা। আশা, কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার-দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার।

শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে। কেউ আবার পুরোনো জালকেই মেরামত করছেন। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি-সারি নৌকা আর ট্রলার।

জেলেরা জানান, প্রতি মৌসুমে ধার-দেনা করে জাল ও নৌকার কাজ করতে হয় তাদের। নদীতে মাছ পেলে লোনের টাকা পরিশোধ করতে চান মাছ ধরায় অপেক্ষায় থাকা জেলেরা।

এদিকে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আশা করছি এবার জেলেরা মাছ পাবে। তারা লোকসান কাটিয়ে উঠতে পারবে। এবারের অভিযান সফল হয়েছে।

নিষেধাজ্ঞার সময়, জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানে ২ শতাধিক জেলেকে আটক ও বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি