ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫

স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

নরসিংদী সদর উপজেলা থেকে দগ্ধ ৬ ব্যক্তিকে জাতীয় বার্ন ইনিস্টিউটের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি করেছেন
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৯ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৯ সময়
স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬ ছবি : সংগৃহীত

নরসিংদী সদর উপজেলা থেকে দগ্ধ ৬ ব্যক্তিকে জাতীয় বার্ন ইনিস্টিউটের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি করেছেন চিকিৎসকরা। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদীর পশ্চিম ঘোড়াদিয়ায় এলাকা থেকে তাদের নিয়ে আসা হয়।

আহতরা জানিয়েছেন আগুনের ঘটনায় মোট ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকায় আনা হয়েছে।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি নেওয়া রীনা বেগমের শরীরের ৫৪ শতাংশ, তার ছেলে ফরহাদ ৪০ শতাংশ ও তৌহিদ ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের অবস্থা গুরতর।

প্রাথমিক চিকিৎসা নেওয়া সালমা জানান, তার ভগ্নিপতি ফরিদ মিয়া মাদকাসক্ত হয়ে বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। সে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। এতে ছয় জনের মধ্যে বৃহস্পতিবার ভোরে পাঁচ জনকে বার্ন ইনিস্টিউটের আনা হয়।

চিকিৎসক গুরুতর তিন জনকে ভর্তি করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধারকারী প্রতিবেশী ওমর ফারুক বলেন, আমরা চিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় নরসিংদী সদর হাসপাতালে নেই। পরে ভোর সোয়া ৫টায় বার্ন ইনিস্টিউটে আনা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি