ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, বিকাল ৫:০ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, বিকাল ৫:০ সময়
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের ছবি : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।  বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সংগঠনের নেতারা এ দাবি জানান।

এ সময় তারা নতুন কর্মসূচি হিসেবে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা।

ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পর আমরা যেটি বুঝতে পারলাম, শিক্ষা উপদেষ্টা রেসপেক্ট ও রেসপন্স তো দূরের কথা, একটা সৌজন্যমূলক আচরণ পর্যন্ত আমাদের সঙ্গে করেননি।

আমাদের সঙ্গে সাক্ষাৎ না করে, ‘অসম্মানজনক আচরণ’ দেখিয়ে আমাদের বিদায় করে দিয়েছেন। আমাদের সাথে ‘অসম্মানজনক আচরণের’ করা মানে পুরো দেশের শিক্ষক জাতিকে অসম্মান করা। এ ধরনের আচরণের কারণে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

মোখলেছুর রহমান আরো বলেন, উপদেষ্টার এ ধরনের আচরণ করার কারণে এর প্রতিবাদে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের নিয়ে সকাল ১১টার মধ্যে আমরা বিক্ষোভ মিছিল করব।

কর্মসূচি ঘোষণা শেষে দুপুর তিনটায় তারা রাস্তা থেকে সরে প্রেস ক্লাবের ফুটপাতে অবস্থান নেন।

জানা যায়, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট ৫ দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।  

বুধবার দুপুর সাড়ে ১২টার পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের কদম ফোয়ারা এবং প্রেস ক্লাবের মাঝামাঝি স্থানে আটকে দিয়েছে। পরে শিক্ষকরা রাস্তায় বসে পড়েন। এর ফলে তীব্র যানজট দেখা দেয়।  

শিক্ষকদের দাবিগুলো, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলগুলো দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা