ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এক রিটের শুনানি শেষে
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১ সময়
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এক রিটের শুনানি শেষে এ প্রজ্ঞাপনটি দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান।

প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মেও রুল জারি করেন হাইকোর্ট।

অন্তবর্তীকালীন সরকার গত আগস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষান্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষন করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে আগামী ৩১ নভেম্বরের মধ্যে সংশোধনের আলোকে নতুনভাবে কমিটি করার নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মোকছেদুর রহমান (আবির) হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।

আজ বুধবার রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান, উপরোক্ত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারী করেন। সেই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে উপরোক্ত সংশোধনের আলোকে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধি দুই মাসের জন্য স্থগিত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি