ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি চাঁদাবাজদের দেখার জন্য নয় : তানিয়া রব

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব বলেছেন, ‘যুগপৎ আন্দোলন,
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:০ সময়
আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি চাঁদাবাজদের দেখার জন্য নয় : তানিয়া রব ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব বলেছেন, ‘যুগপৎ আন্দোলন, যুগপৎ নির্বাচন পরবর্তী সময় জাতীয় সরকার গঠন এটা বিএনপিসহ আমাদের যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোর অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই আমি আপনাদের কাছে এসেছি। আমি বিএনপি জোটের একমাত্র প্রার্থী।’

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এই পথসভার আয়োজন করে। তানিয়া রব সাবেক মন্ত্রী আ.স.ম. আব্দুর রবের স্ত্রী। তানিয়া রব বলেন, ‘আমরা ফ্যাসিস্ট তাড়ালাম চাঁদাবাজদের দেখার জন্য নয় এবং তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। এই রামগতি-কমলনগরে চাঁদাবাজি হবে না, এখানে চাঁদাবাজি চলবে না।

দুর্বৃত্তায়ন চলবে না। নানারকম সুশীল কথা বলা চলবে না। আপনি যা করবেন তা করে দেখাবেন তা না হলে সেটা বলতে আসবেন না।’

তিনি আরো বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন হবে না।

স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ-মাদরাসা, পুল-কালভার্ট এগুলা উন্নয়ন করতে হবে। নদী শাসন করতে হবে। ভুলুয়া নদী কেটে তার নাব্যতা দূর করতে হবে। তবেই এই অঞ্চলের উন্নয়ন হবে। আপনাদের নেতা আ. স. ম. আবদুর রব অতীতে এগুলো করেছেন।

আমি তার পরিবারের অংশ। উনার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। রামগতি-কমলনগরের মানুষকে কাজের সুবিধা দিয়ে তাদের উন্নয়নে প্রাণপণে চেষ্টা করে যাব।’ শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, তিনি বঙ্গবন্ধুর কন্যা ছিলেন কিন্তু তিনি যখন ফ্যাসিজম চালু করেছেন জনগণ তাকে ক্ষমা করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং আমরা যারা এখন কথা বলি, যদি কাজে প্রমাণ দিতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদেরকেও এভাবে চলে যেতে হবে। আপনারা সঠিক ও সৎ নেতৃত্ব নির্বাচন করবেন। ভালো কাজগুলোর পেছনে যদি শক্ত হাত চান। তাহলে আমাকে সহযোগিতা করবেন ও অন্তরে ঠাঁই দেবেন। আমি জোটপ্রার্থী হয়েই এসেছি।’

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সির সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য দেন জেএসডি নেতা আলতাফ মাস্টার, লোকমান হোসেন বাবলু, খোরশেদ আলম, হারুনুর রশিদ ডিলার। যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল, মো আকতার, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন মুন্না ও নারী জোটের নেত্রী ইয়াসমিন আক্তার প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি