ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের পর
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দেন তারা। তবে আন্দোলনের ফলে হওয়া সময়ের ক্ষতি পোষাতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার ক্লাস নেবেন শিক্ষকরা।


মঙ্গলবার (২১ অক্টোবর) শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয়করণপ্রত্যাশী জোট সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী। দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের মন ও প্রাণ ক্লাসের মধ্যেই ঝুঁকে থাকে। তবে যৌক্তিক আন্দোলনে আমরা কয়েকদিন ক্লাসে সময় দিতে পারিনি। তাই ক্ষতি পুষিয়ে বার্ষিক পরীক্ষার আগে যতগুলো শনিবার আছে সেই দিনগুলোতে ক্লাস নেব।


এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করার দাবিতে গত ১২ অক্টোবর আন্দোলনে নামে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। টানা ৮ দিন পর আজ বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।


আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্মতিপত্রে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই, ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে নির্ধারণ করা হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা