ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ওএসডি থাকা ৯ সচিব বাধ্যতামূলক অবসরে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।অবসরে যাওয়া
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
ওএসডি থাকা ৯ সচিব বাধ্যতামূলক অবসরে ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।


অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।


জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।


আরও বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা