ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আইনি ভিত্তি না থাকলে, জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো: নাহিদ

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৯ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৯ সময়
আইনি ভিত্তি না থাকলে, জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো: নাহিদ ছবি : সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।


প্রতীক ইস্যুতে তিনি বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা, এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ।


নাহিদ আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।


এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


জুলাই সনদ স্বাক্ষর না করার সঙ্গে বাম দলের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে নাহিদ বলেন, এনসিপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণঅভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যাইনি তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি