ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

অর্ধেকেরও কম রাজনৈতিক দল মিলে জাতীয় ঐকমত্য করেছে : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তুতকৃত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। প্রধান
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৩ সময়
অর্ধেকেরও কম রাজনৈতিক দল মিলে জাতীয় ঐকমত্য করেছে : মাসুদ কামাল ছবি : সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তুতকৃত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে স্বাক্ষর করেছেন এবং বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তারা সেটাকে স্বাক্ষর করেছেন। এটার মাধ্যমে কী হলো? জুলাই সনদ প্রস্তুত হলো।


জুলাই সনদটা কী? এদেশের মানুষ একটা ঐকমত্যের মাধ্যমে সমস্ত মানুষজন বসে জাতীয় ঐকমত্য মানে জাতীয়ভাবে একটা একমত হয়েছে সবাই যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্তে কারা কারা সিগনেচার করেছে? প্রধান উপদেষ্টা এবং তার কিছু অনুগত লোকজন এবং ২৫টা রাজনৈতিক দলের নেতা সেখানে উপস্থিত ছিলেন। দেশের রাজনৈতিক দল কয়টা? নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো এই মুহূর্তে ৫২টা। সেই ৫২টার মধ্যে ২৫টা রাজনৈতিক দল এখানে উপস্থিত ছিলেন। তার মানে অর্ধেকেরও কম।

অর্ধেকেরও কমসংখ্যক রাজনৈতিক দল মিলে জাতীয় ঐকমত্য করেছেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।


মাসুদ কামাল বলেন, শুরু থেকেই এই জাতীয় ঐকমত্য করার জন্য মানে এই জুলাই সনদ তৈরি করার জন্য সবচেয়ে যারা সরব ছিল, সবচেয়ে বেশি যারা না কি আগ্রহী ছিল জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি, তারাই এখানে উপস্থিত ছিল না। তারা বলেছে যে জিনিসটা করা হয়েছে এটার সঙ্গে তারা একমত না।


তারা যা চেয়েছে তা তারা পায়নি। অতএব তারা উপস্থিত ছিল না। তারা যে উপস্থিত থাকবে না এটা তারা গতকালকে বলেছিল। আজকে সারাদিন অনেক ধরনের লোকজন যে সরকারের পক্ষ থেকে উপদেষ্টার পক্ষ থেকে সেখানে গিয়ে উনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আলটিমেটলি তারা ব্যর্থ হয়েছেন এবং এনসিপির কোনো প্রতিনিধি এখানে যায়নি। মানে যারা আলোচনা করেছেন এতগুলো দিন, প্রথম পর্যায়ে ৩৩টা দল এবং দ্বিতীয় পর্যায়ে ৩০টা দল- সব মিলে যারা আলোচনা করেছেন।

এই আলোচনায় যারা নিয়মিত ছিলেন এবং যাদের মতামতের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে, তারাই পরে বলছে যে আমরা যা বলেছি, যেভাবে বলেছি, যা চেয়েছি, তা পাইনি। যেগুলোতে একমত হয়েছে, সেগুলো আমরা পাইনি। স্ট্রেট কথা। 

তিনি বলেন, তার মানে এই যে দলিলটা তৈরি করা হয়েছে, দলিলের খসড়া নিয়ে আলোচনা হয়েছে, যেমন চারটা রাজনৈতিক দল, বাম সংগঠন আর কি, তারা বলেছিল যে আপনারা আমাদেরকে এই চূড়ান্ত যেটা করেছেন, সেটার খসড়াটা আমাদেরকে দেন। তারা তাও দেয়নি। মানে কোনোভাবে গিয়ে সিগনেচার করে দিয়ে আসেন, তারা সেজন্য যায়নি। কী সিগনেচার করলেন? যে ২৫টা দল গেলেন, তারা কী বুঝে গেলেন- এটাও আমার কাছে ক্লিয়ার না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা