ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন সৌম্য, নতুন মুখ অঙ্কন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫২ সময়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন সৌম্য, নতুন মুখ অঙ্কন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং নাহিদ রানা। দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষণা করা হয় দল। নাইম শেখের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের জার্সিতে একদিনের ম্যাচে দেখা যায়নি সৌম্যকে।


অপরদিকে, পেসার নাহিদ রানার জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে দলে মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরির জন্য এই সিরিজেও খেলা হচ্ছে না লিটন দাসের। ফুল ফিট না হলে টি-২০ সিরিজে খেলা নিয়েও শঙ্কা রয়েছে তার।


আগামী ১৮ অক্টোবর শুরু হবে সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩ তারিখ। সিরিজের সবগুলো ম্যাচ গড়াবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি