ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

রাশিয়া থেকে তেল কেনা বন্ধে মোদি রাজি, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন। ইউক্রেন
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪ সময়
রাশিয়া থেকে তেল কেনা বন্ধে মোদি রাজি, দাবি ট্রাম্পের ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়াতে রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।


হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত খুব অল্প সময়ের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তিনি একে ‘বড় ধরনের অগ্রগতি’ বলে মন্তব্য করেন।


ট্রাম্প প্রশাসন ভারতকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা বন্ধে চাপ দিয়ে আসছে। তবে এতদিন দিল্লি তা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করতে আগ্রহী।


তিনি বলেন, বিশ্ববাজারের অস্থির পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিও এই লক্ষ্যেই পরিচালিত।


রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত হলো তেল ও গ্যাস। এর প্রধান ক্রেতাদের মধ্যে চীন, ভারত ও তুরস্ক রয়েছে। ট্রাম্প বলেন, এখন চীনকেও একই কাজ করতে রাজি করাতে হবে।


মার্কিন প্রশাসন জাপানকেও রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাতোর সঙ্গে বৈঠক করেছেন।


এরইমধ্যে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্ক বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ