ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

২০২৫ সালে বরিশাল শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ ছবি : সংগৃহীত

২০২৫ সালে বরিশাল শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ৩৭ হাজার ৬৬ জন। পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। তবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৮৯ জন, যার হার ৮১.৮৫ শতাংশ।


আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলামের কক্ষে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন। বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন। সে হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৪৯৩ জন।


এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে ২০২৫ সালের বরিশালে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছেন।


গতবার শূণ্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যা ছিল শূন্য। শতভাগ পাস করেছে দুইটি কলেজের শিক্ষার্থীরা তবে গত বছর এইচএসসির ফলাফলে শতভাগ পাস করা কলেজের সংখ্যা ছিল ২১টি। পাশের হারের দিকে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। অংশগ্রহণকৃত শিক্ষার্থীর ৫২ দশমিক ৬০ ভাগ ছেলে শিক্ষার্থী পাস করেছে ৭১.৪১ ভাগ ছেলে শিক্ষার্থী পাস করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, ‘জিপিএ ৫ ও পাশের হার কমেছে এ কথা সত্য। এখানে মেধার মূল্যায়ন করা হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা