ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আর
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪০ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪০ সময়
আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি ছবি : সংগৃহীত

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এর থেকে শিক্ষা নেয়া উচিত।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংগঠিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, এখনও মোহসীন হল, সূর্যসেন হল, সলিমুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলের ছাদের অবস্থা খারাপ। ঠিক করতে হবে। বাজেটের বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, জিএস ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে। এখনও ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন, সেগুলো বিশ্ববিদ্যালয় শোনেন না। অব্যবস্থাপনার জন্য যেনো আর কারও প্রাণ না যায়।

এরআগে সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন মারা যান। তাদের মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এ ঘটনায় আহত হন শতাধিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ