ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আবারও ওয়ানডে দলে ফিরলেন নাঈম-আফিফ

একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট শেষ হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ওয়ানডে সিরিজের দলও
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৩, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৩, দুপুর ৩:৪২ সময়
আবারও ওয়ানডে দলে ফিরলেন নাঈম-আফিফ আফিফ হোসেন ধ্রুব

একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট শেষ হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ওয়ানডে সিরিজের দলও ঘোষণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। নিজেদের মাঠে আয়ারল্যান্ড সিরিজের মাঝপথে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুবকেও দলে রেখেছেন নির্বাচকেরা।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না থাকলেও ওয়ানডে দলে ফিরেছেন সাকিব আল হাসান। তবে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে খেলা ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাঈম বইয়ে দিয়েছিলেন রানের বন্যা। বাংলাদেশ দলে যার সুফল পেলেন দলে জায়গা করে। ডিপিএলে ১৬ ইনিংসে করেছিলেন ৯৩২ রান। গড়ও ছিল নজরকাড়া ৭১.৬৯। সর্বোচ্চ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরাও। আবাহনীকে শিরোপা জেতানোর পেছনে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান।

সিলেট আইরিশদের বিপক্ষে নিজেদের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে থেকে বাদ পড়েছিলেন আফিফ হোসেন। নাঈমের সঙ্গে আবাহনীর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনিও। ১৩ ইনিংসে ৫৫ গড়ে করেছেন ৫৫০ রান।

আগামী ৫,৮ ও ১১ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে আফগানদের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে। এরপর ১৪ জুলাই সিলেটে হবে একমাত্র টি-টোয়েন্টি।

বাংলাদেশ দলতামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি