ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

প্রিন্সেস ডায়ানার বিখ্যাত জাম্পার নিলামে বিক্রি

যুবরানি ‘প্রিন্সেস অব ওয়েলস’ ডায়ানার পোশাকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লাল জাম্পার। যেটি ভেড়ার পালের ডিজাইন দিয়ে সজ্জিত।
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১২:৪ সময়
প্রিন্সেস ডায়ানার বিখ্যাত জাম্পার নিলামে বিক্রি ছবি : সংগৃহীত
যুবরানি ‘প্রিন্সেস অব ওয়েলস’ ডায়ানার পোশাকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লাল জাম্পার। যেটি ভেড়ার পালের ডিজাইন দিয়ে সজ্জিত। সেই জাম্পারটি এবার নিউইয়র্কে নিলামে ১.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা নিলামে ওঠা সবচেয়ে মূল্যবান সোয়েটার হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। খবর দ্য গার্ডিয়ানের।

নিলামে অনুমান করা হয়েছিল যে, জাম্পারটি ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলারে বিক্রি হবে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ডায়ানার স্টাইল আবারো আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠায় এমন চড়া দামে বিক্রি হয়েছে।

ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল কোম্পানি এই জাম্পারটি তৈরি করেছিল। কোম্পানিটি ১৯৭৯ সালে স্যালি মুইর এবং জোয়ানা ওসবোর্ন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এই জুটির প্রথম ডিজাইনগুলোর মধ্যে একটি। ওসবোর্ন বলেছিলেন, আমরা উলের জাম্পার তৈরি করতে আগ্রহী ছিলাম, ডিজাইনে আমরা ভেড়াকে বেছে নিয়েছিলাম।

ওসবোর্ন জানান, তারা জানতেন না যে, ১৯ বছর বয়সী যুবরানি ডায়ানা এই জাম্পারটি পরতে চলেছেন। যখন তারা জানলেন তখন তারা এটিকে ‘সোনালি মুহূর্ত’ হিসাবে বর্ণনা করেছিলেন। তবে এটি পরার প্রায় এক মাস পরে ওসবোর্ন বাকিংহাম প্যালেস থেকে একটি চিঠি পান। চিঠিতে বলা হয়েছিল যে, জাম্পারটিতে কিছু ত্রুটি দেখা গেছে। ওসবোর্ন বলেন, আমরা বরং আতঙ্কিত ছিলাম তাই আমরা অবিলম্বে এটি পরিবর্তন করে দেই।

তিনি বলেন, সাদা ট্রাউজার্সের সঙ্গে ডায়ানা যখন লাল জাম্পারটি পরতেন তাকে আরও আত্মবিশ্বাসী দেখাতো। এই বছরের শুরুতে ডায়ানার সংগৃহীত পোশাক থেকে একটি মখমল ভিক্টর এডেলস্টেইনের পোশাক ৬ লাখ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছিল, যা তার অনুমানের চেয়ে পাঁচগুণ বেশি।

মুইর এবং ওসবোর্ন ভেবেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে হয়ত পুরনো জাম্পারটি হারিয়ে গেছে। কিন্তু গত মার্চ মাসে নিজের দোকানের তাক পরিষ্কার করার সময় পুরনো জাম্পারটি খুঁজে পান ওসবোর্ন।

জাম্পারটিতে একঝাঁক সাদা ভেড়ার মধ্যে একটি কালো ভেড়া রয়েছে। এর সঙ্গে মানানসই বেল্ট এবং টুপি বিক্রি হতে থাকে ২৭০ পাউন্ডে। সোয়েটারটি এতটাই জনপ্রিয় হয়েছিল এটির নাম হয়ে যায় ‘ডায়ানা সংস্করণ’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস