ঢাকা | |

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জমি পরিমাপক নিহত

মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মকলেছুর রহমান নামের এক জমি পরিমাপক (আমিন) নিহত হয়েছেন। নিহত গাংনী
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জমি পরিমাপক নিহত ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মকলেছুর রহমান নামের এক জমি পরিমাপক (আমিন) নিহত হয়েছেন। নিহত গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।


আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে গাংনী কাথুলি সড়কের এবাদতখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, মকলেছুর রহমান গাংনী থেকে মোটরসাইকেলযোগে সাহারবাটি ফিরছিলেন।


এবাদতখানার কাছে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়েন। এ সময় ট্রাক তাকে টেনে হিঁচড়ে বেশ কিছু দুর নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ