ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩ ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জয়নুর (৫৩) দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে।


আহতরা হলেন নিহত জয়নুরের ভাই খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১) এবং খাজা আহমেদের ছেলে দিপু (১৭)। তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজ করতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। গ্রামের নুরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় চারজন গুরুতর আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, চারজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?