ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ইউরোপে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি ও কম যেসব দেশে ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার বিমা কোম্পানির অনিয়মে হাত দেওয়ার পর থেকেই বাধা আসা শুরু হয়েছে: অর্থমন্ত্রী মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৮ সময়
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত: রিজভী ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের এক প্রতিবাদ সভায় তিনি এ অভযোগ করেন। কোরআন অবমাননা ও রাসূল (স.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির এই অঙ্গ-সংগঠনটি এ প্রতিবাদ সভা করে।


এতে রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। শর্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তাদের কোনও মাস্টারপ্ল্যান আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।


প্রসঙ্গত, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের আগেই চলতি বছরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। বিপরীতে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট করার প্রস্তাব দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত