ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হজযাত্রী বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাস্তায় দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সলঙ্গা ও কাওয়াক মোড়
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৫ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৫ সময়
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।


সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সলঙ্গা ও কাওয়াক মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।


পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান খান। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ৩ বছরের মেয়ে হাফসা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হান্নানকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। হান্নানের স্ত্রী ও ছেলে হাসপাতালে ভর্তি আছেন। পালিয়ে গেছে ঘাতক ট্রাকটি।


অন্যদিকে, রাতে উল্লাপাড়ার কাওয়াকমোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় নুরনবী হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন