ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, মেয়ে হাসপাতালে

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলেয়া খাতুন (৫০) নামে অটোভ্যানের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর শিশু
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৮ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৮ সময়
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, মেয়ে হাসপাতালে ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলেয়া খাতুন (৫০) নামে অটোভ্যানের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর শিশু কন্যা আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


শনিবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আলেয়া খাতুন কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পরে আলেয়া খাতুন অটোভ্যানযোগে রোগী দেখতে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছলে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ওই নারী সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই গুরুতর আহত ওই নারীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।


কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার