ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

আগামী অর্থবছরে ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে নামবে: গভর্নর

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরে ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে নেমে আসবে। ব্যবসায়ী নেতাদের এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১১ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১১ সময়
আগামী অর্থবছরে ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে নামবে: গভর্নর ছবি : সংগৃহীত

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরে ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে নেমে আসবে। ব্যবসায়ী নেতাদের এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএর ১৪ সদস্যের প্রতিনিধি দল গভর্নরের সাথে বৈঠক করেন। এ সময় তিনি এ আশ্বাস দেন।


বৈঠকে ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি এবং সুদের হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী নেতারা। রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর প্রস্তাব বিবেচনারও আশ্বাস দেন গভর্নর।


আহসান এইচ মনসুর বলেছেন, রিজার্ভের পরিমাণ বাড়লে তহবিলও বাড়বে। মোট স্থিতির ২ শতাংশ টাকা জমা দিয়ে খেলাপি ঋণ পুনঃতফসিলের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পরিশোধে সময় দেয়া হয়েছে ১০ বছর।


ব্যবসায়ী নেতারা বলছেন, ১০ বছরে অনেকের পক্ষেই পরিশোধ করা সম্ভব না-ও হতে পারে। সময় না বাড়ালে এ ধরনের সুবিধা নিয়েও অনেকে খেলাপি হয়ে যেতে পারেন বলে তাদের শঙ্কা।


এদিকে, রফতানি খাতের সংকট সমাধানে ডেপুটি গভর্নরের নেতৃত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ