ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ স্পেনের পার্লামেন্টে

এবার ইউরোপের দেশ স্পেনের পার্লামেন্টে পাশ হলো ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন। বুধবার (৮ অক্টোবর) এ সিদ্ধান্তে আসেন
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫২ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫২ সময়
ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ স্পেনের পার্লামেন্টে ছবি : সংগৃহীত

এবার ইউরোপের দেশ স্পেনের পার্লামেন্টে পাশ হলো ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন। বুধবার (৮ অক্টোবর) এ সিদ্ধান্তে আসেন স্পেনের আইনপ্রণেতারা। সংসদে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ভোট পড়ে ১৭৮ টি আর বিপক্ষে ১৬৯ টি।


এই পদক্ষেপের মধ্য দিয়ে ২০২৩ সাল থেকে কার্যত অস্ত্র নিষেধাজ্ঞাটি আইনি রূপ দিলো দেশটি। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলী অভিযানের বরাবরই তীব্র সমালোচনা করে আসছিলেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলের উপর চাপ বাড়াতে এই আইনি নিষেধাজ্ঞা। শুধু অস্ত্রই নয়, ইসরায়েলি সামরিক সরঞ্জামবাহী বিমান- জাহাজ আর স্পেনের বন্দর ও আকশসীমায়ও।


এর আগে, গত ২৩ সেপ্টেম্বর গাজা উপত্যকায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দেয় দেশটি।


নিষেধাজ্ঞার আওতায় স্পেন কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারের সামরিক পণ্য এবং প্রযুক্তি পাঠাবে না ইসরায়েলে। এছাড়া স্পেনও এ ধরনের কোনো পণ্য বা প্রযুক্তি আমদানি করবে না। আর সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধও আটকে দেয়া হবে। সেইসাথে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি এবং সেগুলোর বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা দেয় স্পেন সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ