ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো মরা গন্ডার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এসেছে একটি মরা গন্ডার। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো মরা গন্ডার ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এসেছে একটি মরা গন্ডার। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর ফলে পাহাড়ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মরা গরু, সাপ ও মাছ ভেসে আসছিল। এরইমধ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় একটি মরা গন্ডার ভেসে আসে।


ধারণা করা হচ্ছে, গন্ডারের আবাসস্থল তলিয়ে যাওয়ায় বন্যার পনিতে ডুবে মারা গেছে এবং ভেসে এসে তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়েছে।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তারা।


কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্য কোথাও সরানো সম্ভব নয়। তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুঁতে ফেলার জন্য বলা হয়েছে।


যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, পচন ক্রিয়া শেষ হলে গন্ডারটির দেহাবশেষ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস