অবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু সুপারিশবঞ্চিত চাকরিপ্রার্থীরা। সুপারিশবঞ্চিত এই ১৬ হাজার জনকে নিয়োগ না দিলে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেন তারা।
বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশবঞ্চিতরা এমন ঘোষণা দেন।
তারা জানান, ১ লাখের বেশি শিক্ষক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়। যেখানে আরো প্রায় ৬০ হাজারের বেশি অধিক পদ শূন্য থাকা সত্ত্বেও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ দেয়া হয়নি।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান সরকারের রাজস্ব সঙ্কটের যুক্তি তুলে ধরেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সংবাদ সম্মেলনে ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বঞ্চিত প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার পর ১৯তম সার্কুলার দেবার আহবান জানান তারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন